যশোরে দোকান ডাকাতির ঘটনায় আরো ১ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গত ২৩ই আগস্ট ২০২২ তারিখে ঢাকা নারায়ণগঞ্জ, বরিশাল এলাকায় অভিযান চালিয়ে ঝিকরগাছায় নৈশ প্রহরীকে হত্যা করে দোকান ডাকাতীর ঘটনায় ৮ আন্তজেলা ডাকাত দলের সদস্যসহ ১২ জনকে আটক করেন।

এরপর তাদেরকে আদালতে হস্তান্তর করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। আন্তজেলা বাকি ডাকাত দলের সদস্যদের আটক করতে ৪ ডাকাত দলের সদস্যকে দুই দিনের রিমান্ড নেয় গোয়েন্দা পুলিশ।

আরো পড়ুন>>ঝিকরগাছায় নৈশ প্রহরীকে খুন করে ডাকাত, ১২ লাখ টাকার মালামালসহ আটক ১২

রিমান্ডের পরে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দীর উপর ভিত্তি করে যশোর মুড়লি মোড়ে দোকান চুরির সাথে জড়িত থাকার দায়ে বাগেরহাট থেকে অন্তজেলা ডাকাত দলের সদস্য জিএম মোদাচ্ছের ওরফে মাষ্টার (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয় যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃত জিএম মোদাচ্ছের রহমান ওরফে মাষ্টার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা দক্ষিনপাড়া এলাকার মৃত আব্দুর রহিম গাজীর ছেলে। বর্তমানে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার দোনা এলাকার পঞ্চকরণ হাকীম মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া। এ সময়ে তার হেফাজত থেকে দুই লাখ ৪ হাজার টাকা মূল্যের লুব্রিক্যান্ট ও জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গত ২৩ই আগস্ট ২০২২ তারিখে ঢাকা নারায়ণগঞ্জ, বরিশাল এলাকায় অভিযান চালিয়ে ঝিকরগাছায় নৈশ প্রহরীকে হত্যা করে দোকান ডাকাতীর ঘটনায় ৮ আন্তজেলা ডাকাত দলের সদস্যসহ ১২ জনকে আটক করে আদালতে হস্তান্তর করা হয়। এর পর বাকি ডাকাত দলের সদস্যদের আটক করতে গ্রেফতারকৃত শাওন ইসলাম @ সোহাগ, মাহাতাব মৃধা, শামীম তালুকদার ও শহিদুল খান নামে ৪ ডাকাত দলের সদস্যকে দুই দিনের রিমান্ড নেওয়া হয়।

আরো পড়ুন## জমি জাল-জালিয়াতি ও মাদক ব্যবসা নিয়ে শশুর-জামাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রিমান্ডে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দীর উপর ভিত্তি করে যশোর মুড়লি মোড়ে দোকান চুরির সাথে জড়িত থাকার দায়ে বাগেরহাট থেকে ডাকাত দলের সদস্য জিএম মোদাচ্ছের ওরফে মাষ্টার (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময়ে তার হেফাজত থেকে দুই লাখ ৪ হাজার টাকা মূল্যের লুব্রিক্যান্ট ও জব্দ করা হয়। দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *