যশোরে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক -১

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে দুই কোটি টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামে এক ব্যক্তি আটক হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম।

সোমবার (২ই জুন) সকাল সাড়ে ৮টার দিকে যশোর ঝুমঝুম পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় এসব স্বর্ণেরবার লুকানো ছিল। লিটন  ঢাকার শাখারী বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, স্বর্ণসহ আটক লিটন একজন স্বর্ণ চোরাকারবারী। সে  দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচার করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর ঝুমঝুমপুর এলাকায় স্বর্ণ নিয়ে অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার জুতোর ভিতরে বিশেষভাবে আটকানো বারোটা স্বর্ণের বারো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। দুপুরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *