স্টাফ রিপোর্টার: যশোরে তিনটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে যশোর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, যশোর রেলস্টেশন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যশোর রায়পাড়া ইসমাইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত এক ঘন্টার মধ্যে এসব কেন্দ্রগুলোতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।