নিজস্ব প্রতিনিধি,যশোর:যশোরে তক্ষকসহ দু’পাচারকারী আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃতরা হলেন, যশোর সিরাজ সিংড়া মধ্যে পাড়া এলাকার রাশেদুলের স্ত্রী বিবিজান (৪০)ও বরিশাল বিমান বন্দর সোলনা উত্তর পাড়া এলাকার ইসমাঈল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (১৮)। সোমবার রাত ৮টার দিকে যশোর সিরাজ সিংড়া গ্রামের মধ্য পাড়ার রাদেশদুল ইসলামের বাড়িতে র্যাব ৬ এর সদস্যরা অভিযান চালিয়ে এ তক্ষকসহ তাদের আটক করেন। তবে বাড়ির মালিক রাশেদুল কৌশালে পালিয়ে যায় বলে জানান র্যাব সদস্যরা।
যশোর র্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ মাহামুদুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সোমবার রাত ৮টার দিকে ফোর্স নিয়ে যশোর সদর সিরাজ সিংড়া গ্রামে অভিযান চালানো হয়ে। এসময়ে একটি হাড়ির ভিতরে নেট দিয়ে বাধা অবস্থায় ভিতরে রক্ষিত একটি তক্ষক (ঞড়শধু এবপশড়)সহ আসামী দ্বয়কে হাতে নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘ দিন ধরে তারা প্রতারণার মাধ্যমে এ তক্ষক সাপের ব্যবসা করে আসছিল। পরে তার নামে বন্যাপ্রাণী পাচারের মামলা দিয়ে তাকে থানায় হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।