যশোরে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক -২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের অভিযানে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি সহ দুইজন আটক হয়েছে।

আটককৃতরা হলেন, চাচড়া চোরমারা দিঘিরপাড় এলাকার আলীম @ ডেপ পকেটমারের ছেলে মারুফ হোসেন @ সাগর (২৮), ও চাচড়া রায়পাড়া মাদ্রাসা মোড় এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।

রোববার দিবাগত রাত (১৩ আগষ্ট) আড়এ দশটার দিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই শাহিনুর রহমান, মফিজুল ইসলামের সমন্বয়ে একটি চৌকশ টিম চাচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পরে তাদের স্বীকারোক্তিতে চাচড়া রায়পাড়া প্রাইমারী স্কুল পাড়ার শাহিনের ফাঁকা মাঠে বিদ্যুতের খুটির পাশে ঝোপের মধ্যে থেকে ১টি বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় উদ্ধার করেন ।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত অপরাধী। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতো। এই সংক্রান্ত একটি মামলাও আছে তাদের বিরুদ্ধে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আগ্নেয়াস্ত্র গুলি সহ আটক করা হয়। দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *