নিজস্ব প্রতিনিধি: যশোরে ডিবি পুলিশের অভিযানে আব্দুল কুদ্দুস(৩৫) নামে এক ত্রাণের চাল চোর আটক হয়েছে।সোমবার জেলার মণিরামপুর উপজেলার জুরানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক কুদ্দুস ওই এলাকার আকবরের ছেলে।
যশোর গোয়েন্দা পুলিশের(ডিবি) ইনচার্জ মারুফ আহমেদ জানান, আদালতে মেহেদী হাসান নামে এক অভিযুক্তের জবানবন্দি মোতাবেক আব্দুল কুদ্দুসকে আটক করা হয়। তাকে আদালতে উঠালে সে চাল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।