যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা দুইটার দিকে যশোর খোড়কী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যক্তি দুপুরের দিকে ট্রেন লাইনের দিয়ে হেটে যাচ্ছিল। খুলনা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেসটি তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময়ে আশপাশের লোকজন যশোর জিআরপি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে।

যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, দুপুরে আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পায় খোড়কী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ফাঁড়ি নিয়ে আসার পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তাদের ফোন করলে তারা পুলিশ ফাঁড়িতে এসে প্রযুক্তির মাধ্যমে তাকে সনাক্ত করার চেষ্টা করেন। কিন্ত ফিঙ্গারপ্রিন্ট না আসায় তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে আজি টানা একটা লুংগিও গায়ে একটা সাদা শার্ট রয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *