স্টাফ রিপোর্টার,যশোর:যশোরে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক আকবর আলী (৬০) নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকটির সহকারী চালক ও। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শনিবার রাত সাতটার দিকে যশোর মুড়লি মোড় রেল ক্রসিংয়ে।
নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর আহত হেলপারের নাম অঙ্গন (৩৩)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার গোপালপুর গ্রামে। এঘটনায় খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনার খবর যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হক কিছুই জানেন না বলে জানান।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাতটার দিকে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিল কপোতাক্ষ ট্রেনটি। এসময় মুড়লী মোড় রেল ক্রসিংয়ে আসলে একটি ট্রাক ক্রসিং এর সিগন্যাল ভেঙে ট্রেনটিক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হয়। গুরুতর আহত হন সহকারী চালক ও ।
বিষয়টি নিয়ে যশোর জিআরপি পুলিশের ইনচার্জ তরিকুল ইসলামের মুঠোফোনে বারবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাড়িতে আছি। তবে আমি শুনেছি মুড়লী মোড় দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ আহত বা নিহত হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। তাছাড়া বিষয়টি আমার স্টেশন এলাকার বাইরে। তাই এ বিষয়ে আমার খোঁজখবর নেয়ার দরকার হয় না। আপনি প্রয়োজনে জিআরপি পুলিশের কাছে ফোন দিয়ে জানতে পারেন। তিনি বিষয়টি ভালোভাবে পাবে বলতে পারবেন বলে তিনি জানান।