যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ট্রাকেট ধাক্কায় জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী মৃত্যু হয়েছে।

বুধবার (৭ই মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারীর বাসিন্দা। সাতক্ষীরায় জোহান সিংহের মামার মরদেহ দাফন করে তারা কেশবপুরের বাড়িতে ফিরে আসছিলেন।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তারা ওই ব্যক্তিকে দাফন করতে যান। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী বলেন, রাতে দুর্ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, রাত বারোটার দিকে কয়েকজন লোক গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধাঘন্টা আগেই তাদের মৃত্যু হয়েছে। ‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *