যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিল। পথে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *