স্টাফ রিপোর্টার: চুরি হওয়া মালামালসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (বিবি) সদস্যরা। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন,১. মোঃ জাহিদুল ইসলাম @ ছদ্মনাম ইমরান শেখ (৩০), পিতা- মৃত মোঃ নাজেম মোল্যা, সাং-দেয়াপাড়া ২. রবীন বিশ্বাস @ ছদ্মনাম মিন্টু শেখ (৩৯), পিতা- মুকুন্দ বিশ্বাস, সাং- মশরহাটী ৩. মোঃ তৌফিদুর রহমান আজাদ (৩৯), পিতা- মৃত আঃ খালেক ফরাজী, সাং – বনগ্রাম ৪. মোঃ সবুজ ফরাজী (৩৫), পিতা-মৃত মোফাজ্জল হোসেন, সাং মহাকাল, সর্বথানা অভয়নগর, জেলা যশোর।
যশোর পুলিশের অফিসার ইনচার্জ সমেন দাস জানান, ১১ অক্টোবর নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন সরস্বতীপুর এসিআই লিঃ কোম্পানী হতে ভাই ভাই ট্রান্সপোর্টের মাধ্যমে ১৮ মে. টন ১০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি, সুজি, লবন, তেল) নিয়ে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাংগা জেলার রেডক্রিসেন্ট সোসাইটি তে পৌছিয়ে দেওয়ার জন্য যশোর ল-১১ -০৬৬১ ট্রাকযোগে রওনা হয়ে উক্ত মালামাল গন্তব্যস্থলে পৌছে না দিয়ে ড্রাইভার আত্মসাৎ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ড্রাইভার ও গাড়ীর মালিকের মোবাইলটি বন্ধ করে দেয়।
এই সংক্রান্তে মহাদেবপুরের ভাই ভাই ট্রান্সপোর্ট মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করিলেও কোন সন্ধান পাই না। ড্রাইভার ও মালিকের মোবাইলের লোকেশন দেখে ট্রান্সপোর্টের মালিক যশোর জেলায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে যশোর জেলা পুলিশের সহযোগীতা চাইলে,জেলা গোয়েন্দা শাখাকে ছদ্মনামদারী ড্রাইভার ও মালিককে সনাক্ত পূর্বক গ্রেফতার ও মালামাল উদ্ধারের অভিযানে নামে।
একপর্যায়ে গতকাল বিকাল সাড়ে চারটার দিকে জেলার অভয়নগর থানাধীন প্রেমবাগ গেট থেকে ছদ্মনামদারী ড্রাইভারকে ট্রান্সপোর্টের মালিকের সনাক্তমতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের প্রকৃত নাম ঠিকানা প্রদান করে এবং তাদের সহযোগীদের নাম প্রকাশ করে। তাদের সহযোগী আরো দুই সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত হইতে মোট ১ লক্ষ ৯৭ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয় এবং নগদ ১ লক্ষ ৪৬ হাজার টাকা জব্দ করা হয়। তাছাড়া মালামালের মোড়ক চেইঞ্জ করার ব্যাগ ক্লোজার মেশিন, খালী বস্তা জব্দ করা হয়। আসামিদের নামে চুরি ওমালামাল আত্মসাতের মামলাা দিয়ে দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।