স্টাফ রিপোর্টার: যশোর শহরের শংকরপুর চাতালের মোড়ে আফজাল শেখ নামের এক চা-দোকানীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আফজাল শেখ নাজির শংকরপুরের সলেমান শেখের ছেলে।
রোববার রাত সাড়ে আটটার দিকে শহরের শংকরপুর চাতালের মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আফজাল শেখকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যা করে। এবং ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সটকে পরে। পরে তারা আফজাল শেখকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। এর পরেই আসামিদের ধরতে পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান।