যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের নাভারন সাতক্ষীরা মোড় মনিরুজ্জামান (৪০) নামে স্বর্ণ পাচারকারীকে ১০ টি স্বর্ণের বারসহ আটক করেছেন। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ লাখ ৪০০ টাকা

আটক মনিরুজ্জামান বেনাপোল নামাজগ্রাম এলাকার মৃত শের আলী মোড়লের ছেলে।

রোববার ভোর সাড়ে চারটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে এবিপুল পরিমাণের স্বর্ণের বারসহ তাকে আটক করেন।

যশোর ৪৯  বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, রোববার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর-সাতক্ষীরা মহাসড়কের নাভারণ মোড়ে সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন নামক একটি বাসে তল্লাশী করে ১০টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচার কারি মনিরুজ্জামানকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৩৯ লাখ ৪০০ টাকা। পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *