যশোরে ওয়ানশুটার পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে সন্ত্রাসী কার্যকলাপের পরিচালনার সময়ে একটি ওয়ানশুটার পিস্তল-গুলিসহ খন্দকার আব্দুল্লাহ আল মামুন (রাজ)(৩৫) নামে এক সন্ত্রাসী আটক হয়েছে।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে যশোর চার খাম্বা মোড় এলাকার সমাজসেবা অধিদপ্তরের সামনে অভিযান চালিয়ে যশোরের র‌্যাব সদস্যরা তাকে এসব পিস্তল গুলিসহ আটক করেন। আটক আব্দুল আল মামুন ওয়াজ ওরফে রাজ যশোর মনিহার সিটি কলেজ পাড়া এলাকার মৃত্যু খন্দকার আব্দুল কবিরের ছেলে।

অভিযান চালানোর সময়ে র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ১ টি দেশীয় ওয়ানশুর্টারগান পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি মোবাইল জব্দ করেন।।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন,পিস্তল-গুলিসহ আটক খন্দকার আব্দুল্লাহ আল মামুন (রাজ) যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার নামে থানায় ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। সোমবার দিবাগত ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে তার সশস্ত্র সন্ত্রাসী নিয়ে যশোর চার খাম্বা মোড় এলাকার সমাজসেবা অধিদপ্তরের সামনে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে একটি ওয়ানশুটার পিস্তল ও এক রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়। সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *