যশোরে একাধিক মামলার আসামী সাগর ওয়ানশুটারগানসহ গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে একাধিক মামলার আসামি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম সাগর ওয়ানশুটারগানসহ গ্রেফতার হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) মধ্যরাতে তার ষষ্ঠী তলায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যশোর র‌্যাব-৬ সদস্যরা।

সাইফুল ইসলাম সাগর আরবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সাগর দীর্ঘদিন ধরে ষষ্টীতলা এলাকায় ভাড়া থাকেন।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর র‌্যাব-৬ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফয়সাল তানভীর জানিয়েছেন, সাগর মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাত ১১ টার পর তারা জানতে পারে সাগর অস্ত্র নিয়ে বাড়িতে অবস্থান করছেন। পরে তারা সাগরের বাড়ি ঘেরাও করে।

এসময় সাগরকে আটক করে ও তার দেখানো নিজের বিছানার তোষকের নিচ থেকে ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *