যশোরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে র্যাব অভিযানে গফুর মোল্লা (৫০) নামে এক মাদক ব্যবসায়ী ২১৯ ইয়াবাা ট্যাবলেট,৪৭০ গ্রাম গাঁজা  ৭ বোতল ফেনসিডিল সহ আটক  হয়েছে। শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার নোয়াপাড়া শেখাটি এলাকা থেকে তাকে আটক করে র্যাবের সদস্যরা। আটক গফুর মোল্লা শেখহাটি এলাকার মৃত হাসেম আলীর ছেলে।

যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার সরোয়ার হোসেন জানান, মাদক ব্যবসায়ী গফুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সকালে তার নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *