নিজস্ব প্রতিনিধি: যশোরে আবারো গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে।এঘটনায় আবুল হোসেন নামে আরো এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার ঝিকরগাছা উপজেলার চন্দনপুর গ্রামে।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঝিকরগাছা চন্দনপুর গ্রামের ইনসান আলীর বাড়িতে কয়েকজন চোর গরু চুরি করতে যায়। এসময়ে ইনসান আলী চোরের উপস্থিত বুঝতে পেরে লোকজন নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে গণপিটুনিতে ইলিয়াস হোসেন নামে এক চোর নিহত হয় এবং অপার একজন গুরুত্বর আহত হয়। তবে চোর চক্রের আরো কয়েকজন পালিয়ে গেছে বলে জানান তারা।
ঝিকরগাছা থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে চোর সন্দেহে স্থানীয়রা গণ পিটনী দিলে ইলিয়াজ হোসেন নামে এ কজন ঘটনাস্থলে নিহত হয়। এঘটনায় আবুল হোসেন নামে আরো একজন গুরুত্বর জখম হয়।খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর রেকর্ড করা হয়েছে। তবে অন্য কোন ঘটনা আছে কি না তা তদান্ত করা হচ্ছে বলে তিনি জানান।