যশোরের ৫৪ নমুনায় ১৬ পজেটিভ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : যশোরে বানের পানির মত করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৫৪ নমুনা পরীক্ষা করে আরো ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নড়াইলের ২২ নমুনায়  ৪ জনের, মাগুরার ১৮  নমুনায় ২ জনের এবং বাগেরহাটের ৭৬ নমুনা ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যবিপ্রবির ল্যাবে মোট ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পজেটিভ এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. তানভীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, আজ যবিপ্রবি ল্যাবে মোট ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পজেটিভ এসেছে। এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরে ৫৪ নমুনায় ১৬ পজেটিভ এসেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *