যশোরের দুই পৌরসভাসহ যারা নৌকার টিকিট পেলেন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের সদর ও কেশবপুর পৌরসভার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যশোর জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী গনি খান পলাশ ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পেয়েছেন কেশবপুর পৌরসভার আওয়ামী লীগের মনোনয়ন।

তারা দুজনই আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন।
অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় আব্দুর রশিদ খান এবং কালীগঞ্জে আশরাফুল আলমও নৌকা প্রতীক পেয়েছেন।
শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা থেকে তাদের এ দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়। সংগঠনের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় অনলাইনে সভাপতিত্ব করেন।
পৌর নির্বাচনে খুলনা বিভাগের চারটি পৌরসভাসহ পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। এ ধাপে ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। সভা শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী- বগুড়া জেলার বগুড়া পৌরসভায় আবু ওবায়দুল হাসান, রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় হাকিবুর রহমান, জয়পুরহাটের জয়পুরহাট পৌরসভায় মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাট পৌরসভায় একরামুল হক, দূর্গাপুর পৌরসভায় তোফাজ্জল হোসেন, ভোলা জেলার ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন পৌরসভায় মো. মোরশেদ, মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভায় মো. খালিদ হোসেন, শিবচর পৌরসভায় আওলাদ হোসেন খান, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মো. ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় আবু নাঈম মো. বাশার, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা ফারীন হোসেন, ইসলামপুর পৌরসভায় আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় রফিক উদ্দিন ভূইয়াঁ, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নায়ার কবির, চাঁদপুর জেলার মতলব উত্তর পৌরসভায় আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভায় জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় শাহজাহান সিকদার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোছা. শেফালী বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান পদে শাহিদুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দেলওয়ার হোসেন, ফরিদপুরের সদর উপজেলার গেরাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রাবেয়া বেগম, চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সেলিম খাঁন মনোনয়ন পেয়েছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *