যশোরের তিন উপজেলায় জয় পেলেন যারা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে প্রথমবারের মতো ভোট প্রদান করেন উপজেলা তিনটির ভোটাররা। ভোট গনণা শেষে চৌগাছায় এসএম হাবিব, শার্শায় সোহরাব ও ঝিকরগাছায় মনিরুল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিচে বিস্তারিত দেয়া হল।

চৌগাছা উপজেলা :

চৌগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান পেয়ছেন ২৮ হাজার ৯৮০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকলিমা খাতুন লাকি পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট।

আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা নির্বাচিত হয়ে যাওয়ায় আজ দুইটি পদে ভোটগ্রহণ করা হয়।

ঝিকরগাছা উপজেলা:

ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান পদে ইমরান রশীদ নির্বাচিত হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেসমিন সুলতানা।

চেয়ারম্যান পদে মরিরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বি ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৪৪৩ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশীদ চশমা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান মিন্টু তালা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের জেসমিন সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা খাতুন হাঁস প্রতীকে ১৬ হাজার ৪৮২ ভোট পেয়েছেন।

শার্শা উপজেলা :

শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শামীমা আলম সালমা।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার তালা প্রতীকে ২২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি শফিকুল ইসলাম মন্টু চশমা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৫৯ ভোট। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে শামীমা খাতুন পেয়েছেন ৪ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি হাঁস প্রতীকে আলেয়া ফেরদৌস পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *