স্টাফ রিপোর্টার : যশোরে ট্রাকের ধাক্কায় শাকিল হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যশোর-নড়াইল সড়কের হামকুড়ো ব্রীজের কাছে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত শাকিল সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে ইথিক্যাল ড্রাগস কোম্পানি লিমিটেডের চাকুরী করতেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফতেপুর যাচ্ছিলো। প্রতিমধ্যে যশোর নড়াইল সড়কের হামকুড়ো ব্রীজ এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ শাকিলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
যশোর কোতয়ালি থানার অফিস ইনচার্জ মনিরুজ্জামান, বলেন একজন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা শুনেছি কিন্তু তবে সে মারা গেছে কিনা এখনও পর্যন্ত থানায় কোন রিপোর্ট আসেনি। মৃত্যুর ঘটনা ঘটলো ঘাতক ট্রাকটির চালককে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।