ময়নাতদন্ত রিপোর্ট জমা,যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৩ কিশোরকে মাথায় রড স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত ৩ কিশোরের ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৭ আগস্ট দুপুরে ময়নাতদন্তের রিপোর্ট সিভিল সার্জনের কাছে পৌছে দেওয়া হয়। তিনি বলেন, মাথায় রড, ক্রিকেট খেলার ক্রিকেট খেলার ব্যাট ,স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটুনিতে মস্তিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোর উন্নয়ন কেন্দ্রের ৩ কিশোরের মৃত্যু হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ওই দিন রাতেই রিপোর্টটি পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।তবে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান আজ বলেন, রিপোর্টটি আমার হাতে এখনো এসে পৌছায়নি। শুনেছি পুলিশ সুপার মহোদয়ের কাছে রিপোর্টটি পৌছে দেওয়া হয়েছে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়ার পর ওই পদে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনার সহকারী পরিচালক জাকির হোসেনকে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যেই তিনি সেখানে যোগদান করেছেন বলে যশোর সমাজসেবা কার্যালয় থেকে জানা গেছে

উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে সালিসের নামে ১৮ বন্দি কিশোরের ওপর নির্যাতন চালানো হয়। এতে তিন কিশোর নিহত হয়। ঘটনার দিনই যশোরের বহুল প্রচারিত অনলাইন পত্রিকা নোভানিউজ২৪ ডটকম তিন কিশোরকে পিটিয়ে হত্যা বিষয়টি ফলো করে প্রকাশ করেছিল। সর্বশেষ পুলিশ তদন্তে ও ডাক্তারি সার্টিফিকেটের ফলাফল একই ধরনের আসে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *