মোদিকে কটুক্তি, ময়মনসিংহে যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হয়েছেন এমদাদুল হক মিলন নামে ময়মনসিংহের এক যুবক। এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও কটুক্তি করেছেন তিনি। বুধবার রাতে জেলার মুক্তাগাছা উপজেলা শহরের আটানিবাজার এলাকা থেকে তথ্য ও প্রযুক্তি আইনে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মিলন আটানিবাজার মোড়ের মাঈশা মেডিসিন কর্নারের মালিক। তার বাড়ি উপজেলার কাশিমপুর গ্রামে।

মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর ঘটনায় এমদাদুল হক মিলন কয়েকদিন ধরেই তার ফেসবুক ওয়ালে নানা ধরনের ব্যঙ্গ ও সরকারবিরোধী পোস্ট দিয়ে আসছিলেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও নানা ব্যঙ্গ করে আসছিলেন তিনি।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এমদাদুল হক মিলনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *