মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

বগুড়া প্রতিবেদক:বগুড়ায় বাবার পাশবিক নির্যাতনের শিকার হলো তারই কন্যা। নিজের ১৭ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে ঘাতক বাবাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। পরে ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নিজ সন্তানকে ধর্ষণ করার এমন অভিযোগের সত্যতা পেয়েছে বগুড়া থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, কয়েক বছর আগে ঘাতকের সাথে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। এ সময় তার স্ত্রী দুই সন্তানের মধ্যে ছেলেকে নিয়ে চলে যায় আর কন্যা সন্তান তার বাবার কাছেই থাকতো। দুই বছর আগে ওই মেয়ের বিয়ে হয়। পরে চলতি জানুয়ারি মাসের ৩ তারিখে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে মেয়েটি তার বাবার কাছে থাকতো। গত মঙ্গলবার ভোর রাতে মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার করলে বাবা পালিয়ে যায়।

পরে বুধবার সকালে প্রতিবেশীরা পুলিশে সংবাদ দিলে সেখানে গিয়ে মেয়ের কাছ থেকে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে ঘাতক বাবাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়। সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে।

বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে মেডিকেল পরীক্ষা করার পর জবানবন্দী দেয়ার জন্য তাকে কোর্টে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মেয়েটি বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *