মেট্রোরেল উদ্বোধনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: রাজধানী ঢাকায় শুরু হয়েছে নতুন যুগের সূচনা। দেশের প্রথম মেট্রোরেল সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আজ। মেট্রোরেল উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রো ট্রেন অপারেটরদের উদ্দেশে একটি বিশেষ চিৎকার দিতে চাই।

এর আগে সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *