মূর্তির পায়ের নিচ থেকে কোরআন উদ্ধার, উত্তেজনায় ভাসছে কুমিল্লা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: কুমিল্লায় ‘কোরআন উদ্ধার’ ঘিরে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।বেলা বারোটার দিকে গুজব ছড়িয়ে পড়লে একদল যুবক কয়েকটি মন্দিরে হামলার চেষ্টা করে।তবে পুলিশের বাধার মুখে এসব হামলা পন্ড হয়ে যায় পন্ড হয়ে যায়।

কুমিল্লা পূজা পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল বলেন,সকালের দিকে হঠাৎ পুলিশ নানুয়ারদীঘি দিঘীর পাড় এলাকায় পূজামণ্ডপে এসে একটি কোরআন শরীফ উদ্ধার করেন। এর পরপরই একদল বহিরাগত যুবক মন্দিরে হামলা করতে উদ্যত হয়। এ সময় পুলিশ ও স্থানীয় দের বাধার মুখে হামলা করতে আসা যুবকরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ‘পূজা বানচালের জন্য পরিকল্পিতভাবে কোরআন রেখে এ ঘটনা ঘটিয়ে তারাই এখন শহরজুড়ে পূজাবিরোধী বিক্ষোভ করছে। কয়েকটি মণ্ডপে হামলার চেষ্টা হয়েছে কিন্তু পুলিশের বাধায় ভেতরে ঢুকতে না পারলেও গেইট বা সামনের স্থাপনা ভাংচুর করেছে’ বলছিলেন তিনি।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন তারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তিনি বলেন, আমরা পেট্রল দিচ্ছি। আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। কয়টি মণ্ডপে হামলার চেষ্টা হয়েছে এ মূহুর্তে বলতে পারছি না। পরিস্থিতি ঠিক হলে আমরা বিস্তারিত জানাবো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেছেন, বেলা এগারটার দিকে হঠাৎ কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পড়ে শহর জুড়ে।

তিনি বলেন, দশটার পর নানুয়ারদীঘির মণ্ডপে কোরআন নজরে পড়লে দ্রুত পুলিশকে জানানো হয় এবং পুলিশ তখনি এসে কোরআনটি সরিয়ে নেয়।

‘কিন্তু খবরটি খুব দ্রুত ছড়ানো হয় এবং কয়েকটি মাদ্রাসার লোকজন ছাড়াও স্থানীয় অনেকে প্রতিবাদ করতে শুরু করেন। এক পর্যায়ে সেখান থেকে মণ্ডপ গুলোতে হামলা করা শুরু হলে পুলিশ ব্যবস্থা নেয়’।

এদিকে ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরআন অবমাননা করা হয়েছে দাবি করে ব্যাপক প্রচার শুরু হয় এবং অনেকে প্রতিবাদ বিক্ষোভ অনেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন।

সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *