মাগুরা প্রতিনিধি: মাগুরায় মাদক কারবারিকে ধরতে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কায় দুই র্যাব সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
শুক্রবার ( ৯ই ডিসেম্বর ২০২২)ভোর রাত ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপচালক মহিদুল ইসলাম।
পুলিশ জানায়, ভোরে একটি পিকআপকে চেকপোস্টে থামতে সংকেত দেয় র্যাব।
পিকআপটি না থেমে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র্যাবের টহল দল পিকআপটি ধাওয়া করে। মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান।
গুরুতর আহত হন র্যাবের দুই সদস্য। হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম হক জানান, ২ র্যাব সদস্যসহ তিন জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় পরীক্ষা নিরীক্ষা করে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। আহত ব্যক্তিকে সাথে সাথে ভর্তি নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল। ঘন্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় আরো এক র্যাবের সদস্যের মৃত্যু হয়।