মাগুরায় দুই সহোদরকে গলা কেটে হত্যা 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে আপন দুই ভাইকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন পানিঘাটা গ্রামের মঞ্জু মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৫)।

সবুজ মোল্যা পেশায় একজন মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্যা একজন স্কুল ছাত্র।

এলাকাবাসির খবরের ভিত্তিতে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে তাদের দু’জনকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নৃশংস এ হত্যাকান্ড ঘটায়। তাদের দুজনকেই দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে মরদেহ দুটি স্থানীয় একটি মাঠে ফেলে রেখে যায়।

ভোরে এলাকাবাসি মরদেহ দুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহানুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটির উদ্ধার করে মাগুরা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সন্দেহজনকভাবে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আরো অধিকতার তদন্ত চালানো হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *