মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত- ৪

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মাসুম (২৫) নামে দগ্ধ আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

সোমবার (১১ই ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) মারা যান তিনি। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার রামনাথপুর গ্রামে, তিনি ওই ফিলিং স্টেশনে অপারেটর পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। আজ মাসুম নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

গত ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন খায়ের মিয়া, রোববার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সালাউদ্দিন ও সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন সুমন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *