মহাকবি মধুসূদন পদক পেলেন কবি সুহিতা সুলতানা

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর : মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ২০২৪ পদক পেলেন কবি সুহিতা সুলতানা।

বৃহস্পতিবার রাত ৯টায় কবির জন্মভূমি সাগরদাড়িতে অনাড়ম্বার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার শেখ হেলাল মাহামুদ শরীফ।

পুরস্কার হিসেবে কবি সুহিতা সুলতানা কে এক লাখ টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণের ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেশবপুরের মেয়র কাজী রফিকুল ইসলাম, যশোর রামকৃষ্ণ আশ্রমের স্বামী জ্ঞান প্রকাশ আনন্দ, যশোর এম এম কলেজের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি তো করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *