মনিরামপুরে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

মনিরামপুর সংবাদদাতা: যশোর: যশোর জেলায় প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।রোববার (১২ এপ্রিল) যশোরের মণিরামপুরে এ রোগী শনাক্ত হয়। তিনি পেশায় মণিরামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ওই স্বাস্থকর্মীর জ্বর দেখা দিলে তার স্যাম্পল সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছিল। তবে খুলনা থেকে মৌখিকভাবে এ তথ্য জানিয়েছে, এখনো রিপোর্টের কাগজ হাতে পায়নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *