মনিরামপুরে ধানক্ষেত থেকে নারীর মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ধান ক্ষেতে জাহানারা বেগম (৪৫) নামে এক মধ্যবয়সী নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর-জামলা রাস্তার পাশের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ।

ওই নারী উপজেলার জয়নগর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এরশাদ বিশ্বাসের মেয়ে।

খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা এবং মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে।

আগরহাটি এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, জাহানারার বাবার বাড়ি আমার এলাকায়। মণিরামপুর বাজারের পাশে জয়নগরে ওনার স্বামীর বাড়ি।সকালে মাঠে নারীর মরদেহের খবর শুনে থানায় ফোন দিলে পুলিশ আসে।

জাহানারার মৃত্যুর কোনো ক্লু এখনো পাওয়া যায়নি। কিভাবে তার মরদেহ মাঠে আসল জানা যাচ্ছে না। তবে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ওই নারীকে মোটরসাইকেল থেকে সুন্দলপুর বাজারে নামতে দেখেছেন।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারণে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে তদন্তের পর এই বলা যাবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাছাড়া ময়নাতদন্ত হলে বলা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *