মনিরামপুরে দিনে-দুপুরে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে দিনে দুপুরে রফিকুল ইসলাম(৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা  হাজিরহাট দিগঙ্গা কুচলিয়া স্কুলের পাশে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।নিহত রফিক উপজেলার মধুপুর গ্রামের আমারত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এক সময় রফিকুল ইসলাম পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। তার নামে মনিরামপুর থানা সহ একাধিক থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে । তবে বেশ কয়েক বছর আগে থেকেই সে এলাকায় ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  আজ দুপুর দেড়টার দিকে উপজেলার হাজিরহাট দেগঙ্গা স্কুলের পাশে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে এই ঘটনার সাথে কারা জড়িত । জড়িতদের খুবই তাড়াতাড়ি আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *