ভালোবাসা দিবসে বিশ্ব অলরাউন্ডারের আবেগঘন স্ট্যাটাস

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে ক্রিকেটের বাইরেও তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে। তাই বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে স্ত্রী ও মেয়েকে নিয়ে এক আবেগী স্ট্যাটাস দেন এই টাইগার অলরাউন্ডার। ফেসবুকে স্ত্রী ও মেয়ের ছবি সংযুক্ত স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *