ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক আমদানী

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে ৬টি ট্রাকে ৬৬ হাজার ৮৬০ ডলারে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক আমদানী করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

শনিবার (৯ই ডিসেম্বর ) রাতে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রবের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছে বন্দরের পরিচালক রেজাউল করিম।

বেনাপোলের মেসার্স নাজমুল এন্ড ব্রার্দাস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান পন্য চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন। কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশী ট্রাকে নেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক)রেজাউল করিম বলেন, বিস্ফোরক আমদানীর পরে বন্দরের যে সেডে রাখা হয়েছে সেই সেডে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাকরা হয়েছে। পণ্য চালানটি কাস্টমস ক্লিয়ারেন্স হওয়ার পরে পুলিশ পাহারায় বিস্ফোরক পদার্থগুলো দিনাজপুরে পৌঁছানো হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *