ভারতে রেলে নাশকতা ঠেকাতে গুলির নির্দেশ মন্ত্রীর

নিউজটি শেয়ার লাইক দিন

ভারতে নাগরিক বিল সংশোধনের বিরুদ্ধে সর্বত্র ভারত জুড়ে গণবিস্ফোরণ তুঙ্গে রয়েছে কয়েক দিন ধরে। এ গণ রোষের কারনে ভারতের প্রধান বাহন হিসাবে পরিচিত রেলওয়ে ও বন্ধ রয়েছে কোথাও কোথাও। ফলে রেলে নাশকতা ঠেকাতে গুলির নির্দেশ দিয়ে সে দেশের রেল মন্ত্রী সুরেশ অঙ্গদি,রেলের সম্পত্তি ধংসকারীদের দেখামাত্র গুলি করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ভারতের রেলমন্ত্রী সুরেশ অঙ্গদি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত ১৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা রেল স্টেশনে অগ্নিসংযোগ করা হয়, লুট করা হয় টিকিট কাউন্টার, মারধর করা রেল পুলিশের কর্মকর্তাদেরও।

এ ঘটনার এমন কড়া দিলেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী। গতকাল মঙ্গলবার কর্নাটকে সংবাদসংস্থা এএনআইকে সুরেশ অঙ্গদি বলেন, আমি জেলা প্রশাসন এবং রেলের কর্তৃপক্ষকে বলেছি, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি এই নির্দেশ দিচ্ছি।
ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের মধ্যেই এই বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি বলেন, যেখানে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে এই ধরণের কাজকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *