বেনাপোল বিজিবির প্রশিক্ষিত কুকুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন
সোহাগ হোসেন বেনাপোল: বেনাপোল আমড়াখালি মেন রোডের উপর কাভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে বিজিবির প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের মৃত্যু হয়েছে।কুকুরটির নাম ( শিলা)।
বুধবার(৪মার্চ) রাতে আমড়াখালি চেকপোস্ট এ দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন যানবাহনে গোপন করে রাখা অস্ত্র, মাদক উদ্ধারের জন্য এ কুকুর বেনাপোল বিজিবি ক্যাম্পে রাখা হয়েছিল।
বিজিবি আমড়াখালি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, ডগ শিলার ডিউটি শেষে বেনাপোল ক্যাম্পে নেয়ার উদ্দেশে পিকআপে তোলার সময় নিচে নেমে রাস্তার দিকে দৌড় দেয় এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান ডগ শিলাকে চাপা দেয় ঘটোনাস্থলে মারা যায়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *