বেনাপোল বন্দরে ৫ দিন আমদানী রফতানী বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল  প্রতিনিধি: যশোরের বেনাপোল  বন্দর এর সাথে  ভারতের পেট্রাপোল বন্দরের  সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। পন্যবাহী ট্রাক বা ট্রাকের চালক ও হেলপারদের মাধ্যমে করোনা ভাইরাসের জীবানু এক দেশ থেকে অন্য দেশে প্রভাব বিস্তার না করতে পারে  সেই লক্ষ্যে বেনাপোল  বন্দর এর সাথে সকল ধরনের আমদানী রফতানী বানিজ্য বন্ধ করে দিয়েছেন ভারত সরকার।
সোমবার(২৩ শে মার্চ)সকাল ১১ টার সময় মিটিংএ ভারতীয় সরকার লক আউট ঘোষনা দেয়।
ভারতের হরিদাসপুর সিএন্ডএফ ব্যবসায়ী পলাশ কুমার জানান, ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের প্রভাব বিস্তার করায় পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকআউট ঘোষনা করেছেন।সে জন্য বেনাপোল হরিদাসপুর বন্দর দিয়ে সকল ধরনের আমদানী রফতানী বানিজ্য বন্ধ।
বেনাপোল কাস্টমসের এসি উত্তম চাকমা জানান,করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানী রফতানী বানিজ্য আজ থেকে ২৭ মার্চ বন্ধ থাকবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *