বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চত্বরকে ঘিরে আবারো সক্রিয় হয়ে উঠেছে দালাল ও ছিনতাইকারী চক্র গুলো। এসব চক্রের পাতানো ফাঁদে পা দিয়ে প্রতিনিয়ত পাসপোর্ট যাত্রীরা খোয়াচ্ছে তাদের মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা।
শনিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের সামনে থেকে আজগার আলী(৫৫)নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২০০০টাকা দালাল চক্র ডিবি পরিচয়ে ছিনতায় করে নিয়ে যায়। আজগার আলী খুলনা খালীশপুর থানার মৃত,হায়দার আলীর ছেলে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ইমিগ্রেশনে দায়িত্বে থাকা পুলিশের কাছে অভিযোগ করেও কোন সুফল মেলেনি বলে জানান এ পাসপোর্ট যাত্রী।
ভুক্তভোগী জানান,পাসপোট ভিসা করে তার স্ত্রী সন্তান ভারতে চিকিৎসার জন্য যায়।চিকিৎসা শেষে দেশে ফেরত আসছে জেনে তাদের কে নিতে চেকপোস্টে আসছি।তাদের কে নেয়ার জন্য চেকপোষ্ট ইমিগ্রেশনের সামনে অপেক্ষা করতে থাকি তখন ৩জন এসে ডিবি পরিচয় দিয়ে আমাকে রাস্থার ওপাশে নিয়ে গাড়ির আড়ালে নিয়ে কাছে কি আছে? কত টাকা আছে জিজ্ঞাসা করে? ও আমাকে হুমকি ধামকি দেখিয়ে ২ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাদের অনেক খোজা খুজি করেও আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরে তাদের একজনকে দেখতে পেলে সে আমাকে দেখে পালিয়ে যায়।আমি অসাহয় গরিব মানুষ আমার কষ্টের টাকা তারা এভাবে নিয়ে নিলো। দ্বায়িত্বোরত পুলিশ কে বললে সে আমাকে ধমক দিয়ে বলে তাদের কে খুজতে থাকো দেখা পেলে বলবে।
বিশ্বস্ত সুত্রে জানা যায়,প্রশাসনের কঠোর নজরদারির ফলে করোনার মধ্যে ছিনতায় কাজে জড়িতদের ধড়পাকড় করলে তা বন্ধ হয়। কিছুদিন যেতে না যেতেই না চক্রের সদস্যরা আবারো প্রশাসনকে বিদ্ধা আঙ্গুল দেখিয়ে তারা ছিনতায় কাযক্রম করে যাচ্ছে।প্রশাসন দালালদের ঘর বন্ধ করলেও তারা আবার সুযোগ বুঝে যাত্রীদের কে করোনা রিপোট ফটোকপি করে দেয়ার কথা বলে গলির ভেতর ঘর আছে বলে নিয়ে যায়। রিপোট কপি করে ১০টাকা নেওয়ার কথা বলে তা না নিয়ে ১০০থেকে ২০০টাকা পযন্ত আদায় করে থাকে । দালালদের আশ্রয় প্রশ্রয় দেওয়া ব্যক্তি পরিবহনের সাথে যোগসাজশে তার সংঘদলের নেতৃত্ব দিচ্ছে বলে জানা যায়।তার এ দল ঘাপটি মেরে থাকে সুযোগ বুঝে অসাহয় মানুষদের টাকা ছিনতায় করে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিস ইনচার্জ আহসান হাবিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। কেউ অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনার কাছে এ ধরনের কেউ অভিযোগ করলে তাকে পাঠিয়ে দেন আমার কাছে। আমি বিষয়টি দেখছি বলে তিনি জানান।