বেনাপোল ইমিগ্রেশনে করোনা ভাইরাস ঠেকাতে কঠোর নজরদারী

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেনও নিজস্ব প্রতিবেদক:গত কয়েক দিন যাবত চীনে করোনা ভাইরাস সংক্রমণ মাহমারী আকারে ধারণ করেছে। সম্প্রতিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছেন ৪১ জন। ইতোমধ্যে এ প্রাণঘাতী ভাইরাস এশিয়ার কয়েকটি দেশ থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া,জাপান মার্কিন যুক্তরাষ্টসহ বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস নিয়ে বিশ্ব ব্যাপী এখন উদ্বিগ্ন। দেশের ভিতর করোনা ভাইরাস ঠেকাতে ঢাকা আন্তজার্তিক বিমান বন্দরের ন্যায় দেশের সর্ববৃত্তর স্থল বন্দরে বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশনে কঠোর সতর্কতা জারি করেছেন স্বাস্থ্য বিভাগ। এ পথে ভারত থেকে আগত বিদেশি নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষায় কঠোরভাবে পরীক্ষা করছে  স্বাস্থ্য কর্মীরা।

বেনাপোল আন্তজার্তিক ইমিগ্রেশনে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, চীনে করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। বাংলাদেশেও এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে এজন্য স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। তারা বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এছাড়া এ ভাইরাসের লক্ষণ সম্পর্কেও সচেতন করছেন।

বেনাপোল এসআলম পরিবহনের ম্যানেজার মিনহাজুল ইসলাম জানান, করোন ভাইরাস আত্নকের কারণে বর্তমানে যাত্রীর স্ংখা অনেকাংশ কমে গেছে। তবে বেনাপোল আন্তজার্তিক ইমিগ্রেশনে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ইমিগ্রেশনে স্বাস্থ্য কর্মীদের আগাম সতর্কতাকে সাধুবাদ জানায়। এর ফলে যাত্রীদের মাঝে অনেকটা শংষ্কামুক্ত হবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *