বেনাপোলে ৪ পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে দিয়ে ৪ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার সময় আজগার আলী নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃত আজগর আলী ভারতের কলকাতা খিদিরপুর এলাকার বাসিন্দা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল নিচে আজগর আলীর লাগেজ তল্লাশি করে এসব পাসপোর্টসহ তাকে আটক করেন ইমিগ্রেশন কেন্দ্রে দায়িত্বরত  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

ভারতে প্রবেশের সময় ওই যাত্রীর সাথে তার শাশুড়ী আফরোজা বেগমসহ ভারতীয় আরো চার জন নাগরিক ছিল।

 

উল্লেখ্য,গত এক সপ্তাহ আগে আফরোজা বেগম এর নিকট থেকে কাস্টমস শুল্ক গোয়েন্দারা ১৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।

গোয়েন্দা সংস্থার সদস্যরা আটককৃত আজগর আলীর বরাত দিয়ে জানান, তার কাছে একজন লোক পাসপোর্ট গুলো দিয়েছে ভারতে নিয়ে পৌঁছে দেয়ার জন্য। পাসওয়ার্ডগুলো ভারতে পৌঁছে দিলেন ১৫০০০ টাকা দেওয়া হবে। তবে কে বা কারা তার কাছে পাসপোর্টগুলো দিয়েছে তা তিনি সঠিক করে জানাতে পারেননি। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রকৃত এই পাসপোর্ট এর মালিক কারা। তবে ধারণা করা হচ্ছে একটি চক্র বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারা এসব পাসপোর্ট নিয়ে ভিসা লাগে ভারত থেকে বিভিন্ন দেশে প্রবেশ করবে।

 

বেনাপোল ইমিগ্রেশনের অফিস ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে আজগর হোসেন নামে ওই যুবককে চারটি বাংলাদেশী পাসপোর্ট সহ আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে জানিয়েছে এই পাসপোর্ট ভারতে পৌঁছে দিলে তাকে মোটা অংকের অর্থ দেয়া হবে। তবে এ অনৈতিক কার্যাবলীর সাথে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *