বেনাপোলে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে নৌকার কর্মী-সমর্থকদের হামলা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর প্রচারে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের হামলা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে (১৯ই ডিসেম্বর) দশটার দিকে বেনাপোলের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন প্রচারে বের হলে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিনের কর্মীরা সমর্থকরা এ হামলা করেন। এতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ও তার সহযোগী অজিবুর রহমান গুরুতর আহত হন।

বেনাপোলের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, সকাল সাড়ে দশটার দিকে আমরা প্রচারে বের হই। ছোট আঁচড় মোড়ে পৌঁছালে ওহীদের নেতৃত্বে শ্রমিকরা আমার ও আমার কর্মী সমর্থকদের উপর আচমকা হামলা করে। এতে আমিও আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তবে শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান ওহিদ দাবি করেছেন, ভোট চাওয়ার নাম করে শ্রমিকদের নিয়ে পোর্ট দখল করার চেষ্টা করেন। শ্রমিকরা প্রতিবাদ করায় কয়েকজন শ্রমিকের গায়ে হাত তোললেন। এ সময়ের অন্যান্য শ্রমিকরা লিটনের কর্মী সমর্থকদের প্রতিরোধ করার চেষ্টা করেন।

হামলার ভিডিও দেখতে, এখানে ক্লিক

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম অভিযুক্ত তিন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থক সিরাজুল ইসলাম মন্ডল, রাজু আহমেদ ও আব্দুর রশিদকে প্রত্যেককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময়ে তার সঙ্গে ছিলেন যশোরের পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) বেলাল হোসাইন , জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ও শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ লংঘন করায় তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *