বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৬৫ হাজার ৫শ’ আমেরিকান ডলারসহ সজিব হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে। বুধবার সকাল ৪ টার দিকে বেনাপোল বাস স্টান্ড থেকে এ বিপুল পরিমানের ডলারসহ তাকে আটক করে বিজিবি। সে সরিয়াতপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান.গোপন সংবাদে জানতে পারি এক হুনডি ব্যবসায়ী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলার সহ সজিব কে আটক করেন। যার বাংলাদেশী টাকা ৫৬ লাখ টাকা।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।