বেনাপোলে সরকারি সহায়তার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়েছে কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকরা।  এই মহামারী মধ্যে দেশের নিম্ন শ্রেণীর লোকজন সরকারি সহায়তা পেলে মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষগুলো চরম দুর্বিষহ জীবনযাপন করছে। এঅঞ্চলের বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষারা পড়েছে চরম বিপাকে।  বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান দাবি বন্ধন করেছে
বুধবার (৮ জুলাই) শার্শা উপজেলা বেনাপোল বাজার নুর শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করে এ মানববন্ধন  করেন ।
এ কর্মসূচিতে শিক্ষকরা আপদকালীন সময়ে সরকার থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান এবং কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে চিহ্নিত করে সমাধানসহ বেশ কিছু দাবি তোলেন। আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ারও দাবী জানানো হয়েছে।
শার্শা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু তালহা, সহ-সভাপতি শফিউর রহমান ,সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, উলাশী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণ করেন যশোরের শার্শা উপজেলার ৫০টি কিন্ডারগার্টেন-এর প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *