বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ট্রাক ও ট্রলির সংগর্ষে কুব্বত মিস্ত্রির (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আব্দুর রহমান নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। নিহত কুব্বাত দীর্ঘদিন যাবত বেনাপোল বাজারে ঘড়ির মেকানিকের কাজ করতো। সে বেনাপোল কারমারি গ্রামের আয়ুব আলীর ছেলে।
সোমবার(২৬শে এপ্রিল)সকাল ১০টার দিকে বেনাপোল বলফিল্টের সামনে যশোর ট ১১-১৭৫১নং ট্রাক ও ট্রলির সংঘর্ষের মধ্যে পড়লে কুব্বাত ঘটনাস্থলেই নিহত হন।
পথচারীরা জানায়, প্রথমে ট্রলি কুব্বাতের বাইসাইকেল ধাক্কা দেয়। এরপর আবার ট্রাকের ধাক্কা দেয়। কুব্বাতের মৃত্যু হয়।
বেনাপোল পোর্টথানা ডিউটি অফিসার এ এস আই মুরাদ জানান,ঘটনাস্থল থেকে লাশ শনাক্ত হয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।