বেনাপোলে শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে শার্শা উপজেলার ট্রাক,ককর্ভারভ্যান, ট্যাংকলরী শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়নে ৫০০ শ্রমিকের খাদ্য বিতরন।বাংলাদেশে সহ বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে।দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে কালো ছায়ার মতো কষ্ট ও যন্ত্রণা। বর্তমান সরকার সঠিক সময়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন।খেটে খাওয়া দিন মজুর মানুষ খুব দুচিন্তায় আছে সংসার চলাবে কিভাবে।বেনাপোল স্থল বন্দর ট্রাক ও কর্ভারভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষে এ খাদ্য বিতরন করা।
রবিবার (২৬শে এপ্রিল) সকাল ১১টা সময় শার্শা উপজেলার ছিন্নমূল কর্মহীন ট্রাক শ্রমিকদের ৫০০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল,আটা, আলু বিতরন করেন। তাদের নিজ অর্থয়ানে এ ত্রাণ সামগ্রী প্রতিটি শ্রমিকদের কাছে পৌছায়ে দেন।
বেনাপোল স্থল বন্দর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি,মোঃঘেনা মোল্লা,সেক্রেটারি মোঃশাহিন ও অর্থ সম্পাদক মোঃআবু সাঈদ এসব খাদ্য সামগ্রী নিজেদের অর্থায়নে শ্রমিকদের বন্ঠন করেন। সেক্রেটারি শাহিন বলেন,বিশ্বের মানুষ আজ মহাসংকটে, তাই আমার নিজ তহবিল থেকে আমাদের ছিন্নমূল কর্মহীন অসহায় শ্রমিকদের জন্য কিছু করার চেষ্টা করেছি।তার ধারাবাহিকতায় ৫০০ শ্রমিকের চাল,আটা,ডাল ও আলু বিতরন করি।যতো দিন করোনার প্রভাব না কাটবে আমরা সামার্থ অনুযায়ী খাদ্য বিতরন করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *