বেনাপোল প্রতিনিধি:বেনাপোল ইমিগ্রেশনের ভেতর থেকে মনির হোসেন (৪৫) নামে এক ভূয়া সিআইডিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের পুলিশ তাকে আটক করে। আটক মনির হোসেন তার ঠিকানা ঢাকা গুলশান-২ ব্লক বাড়ি নং ৬৩ আনোয়ারা মঞ্জিল এলাকায় দাবি করলেও। ইমিগ্রেশন পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারেন। সে সাতক্ষীরা সদর থানার কাঠিয়া এলাকার দেবপ্রসাদ মিত্রোর ছেলে রিন্টু মিত্র।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বুধবার দুপুরে মনির হোসেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন এলাকায় অহেতুক ঘোরাফেরা করতে থাকে। এসময় কাস্টমস কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন। এ সময় ওই কর্মকর্তারা তার পরিচয় পত্র দেখতে চাইলে তিনি তার পরিচয় পত্র দেখান । এসময় কাস্টমস কর্মকর্তারা পরিচয় পত্র যাচাই-বাছাই করার জন্য ইমিগ্রেশন পুলিশের দ্বারস্থ হন। ইমিগ্রেশন পুলিশ পরিচয় পত্র যাচাই বাছাই করে দেখেন পরিচয় পত্র টি ভুয়া। এর পরপরই মনির হোসেনকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদে তার প্রকৃত নাম পরিচয় বের হয়ে আসে।ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার প্রকৃত নাম রিন্টু মিত্র। বাড়ি সাতক্ষীরা কাটিয়া এলাকায়। সে ঐ এলাকার মৃত্যু দেবপ্রসাদ মিত্রোর ছেলে।