বেনাপোলে ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামে ভাতিজা দেলোয়ার হোসেনের বল্লমের আঘাতে আব্দুল মজিদ (৫০) নামে এক চাচা খুন হয়েছে।

বৃহস্পতিবার(২০মে) রাত ১১ টার দিকে নিজ বাড়িতে ভাতিজা দেলোয়ার হোসেন (২২) বল্লম দিয়ে চাচার বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।নিহত মজিদ অগ্রভুলোট গ্রামের গফুর সর্দারের ছেলে।ঘাতক ভাতিজা দেলয়ার একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ঘাতক ভাতিজা দেলোয়ার হোসেনকে শুক্রবার সকালে বেনাপোল খড়িডাঙ্গা গ্রাম থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করেছে ।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেনের কথা কাটাকটি হয়। এ সময় দেলোয়ারের হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের বুকে বেঁধে।ঘটনাস্থলেই মজিদ মারা যায়।

শার্শা থানার ওসি বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া বলেন, স্থানের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক দেলোয়ার পলাতক ছিল। একপর্যায়ে বেনাপোল খড়িডাঙ্গা গ্রাম থেকে শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *