বেনাপোলে বিএসএফের গুলিতে যুবক নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।নিহত ওই যুবকের লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বলে জানিয়েছে সমান্তের সূত্রগুলো

স্থানীয়রা জানান, ধান্যখোলা গ্রামের সীমান্ত মাঠের কাটাতারের কাছে এক যুবকের লাশ দেখতে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ওই যুবক ভারতে কোন চোরাচারালানি পণ্য আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে। সকাল ১১ টার দিকে লাশটি বিএসএফ নিয়ে যায়।

ধাণ্যখোলা ক্যাম্পের বিজিবির সুবেদার শহিদুল ইসলাম বলেন, ২৭ নং পিলার থেকে ২০০ গজ দুরে ভারতীয় কাঁটাতারের নিকট একটি লাশ পড়ে ছিল। তবে লাশটি বাংলাদেশী না ভারতীয় তা জানা যায়নি। এলাকার ও কেউ দাবি করে নাই তাদের কোন স্বজন নিখোজ হয়েছে। লাশটি ভারতীয় বিএসএফ নিয়ে গেছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *