বেনাপোলে পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য সহ আটক-৭

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৭ জন আটক হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুরে পর্যন্ত বেনাপোল থানার অধিভুক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এসব মাদকদ্রব্য সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট।

বেনাপোল পোর্ট থানা সূত্র থেকে জানা গেছে, বেনাপোলে সাদীপুরের বড় খোঁকার মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে মহিন মোড়ল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন’শ পুরিয়া হেরোইনসহ আটক করেন। সে ঐ এলাকার সাহেব আলীর ছেলে।

অপার এক অভিমানে বেনাপোল পোর্ট থানার সাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্থার মোড়ে অভিযান চালিয়ে শিমুল হোসেন(৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে এক’শ গ্রাম গাঁজাসহ আটক করেন। সে ঐ এলাকার আঃ রহমানের ছেলে।

অপরদিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড়ে মোঃসাজিম (১৯) বাড়ীতে অভিযান চালিয়ে রান্না ঘরের মধ্যে বাঁশের আড়ার মধ্য থেকে সাজিম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করেন। সে এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।

অন্যদিকে বেনাপোল পোর্ট থানার সাদীপুরে নূর মোহাম্মদের বাড়ির সামনে অভিযান চালিয়ে জুম্মান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পুরিয়া হেরোইনসহ আটক করেন। সে ঐ এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

এছাড়াও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী (৩০) ও সাদ্দাম হোসেন নামে দুই আদালতের গ্রেফতারি পরানোভুক্ত আসামীকে আটক করতে সক্ষম হয়।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাদের সাথে আটক আদালতের এজাহার ভুক্ত আসামী দ্বয়কে দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *